Voice: ইংরেজির সহজ পাঠ-২

♦  Affirmative
Present Indefinite Tense
Active: I do the work. — আমি কাজটি করি।
Passive: The work is done by me. — আমার দ্বারা কাজটি করা হয়।
Active: We write many sentences. — আমরা অনেক বাক্য লিখি।
Passive: Many sentences are written by us. — আমাদের দ্বারা অনেক বাক্য লিখা হয়। 
Active: He helps me. — তিনি আমাকে সাহায্য করেন।
Passive: I am helped by him. — আমি তাঁর দ্বারা সাহায্যপ্রাপ্ত হই।

Present Continuous Tense
Active: I am doing the work. — আমি কাজটি করছি।
Passive: The work is being done by me. — আমার দ্বারা কাজটি করা হচ্ছে।
Active: We are writing many sentences. — আমরা অনেক বাক্য লিখছি।
Passive: Many sentences are being written by us. — আমাদের দ্বারা অনেক বাক্য লিখা হচ্ছে।                                              
Active: He is helping me. — তিনি আমাকে সাহায্য করছেন।
Passive: I am being helped by him. — আমি তাঁর দ্বারা সাহায্যপ্রাপ্ত হচ্ছি।

Present Perfect Tense
Active: I have done the work. — আমি কাজটি করেছি।
Passive: The work has been done by me. — আমার দ্বারা কাজটি করা হয়েছে।
Active: We have written many sentences. — আমরা অনেক বাক্য লিখেছি।
Passive: Many sentences have been written by us. — আমাদের দ্বারা অনেক বাক্য লিখা হয়েছে।
Active: He has helped me. — তিনি আমাকে সাহায্য করেছেন।
Passive: I have been helped by him.   — আমি তাঁর দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছি।

Past Indefinite Tense
Active: I did the work.  — আমি কাজটি করেছিলাম।
Passive: The work was done by me. — আমার দ্বারা কাজটি করা হয়েছিল।
Active: We wrote many sentences. — আমরা অনেক বাক্য লিখেছিলাম।
Passive: Many sentences were written by us.  — আমাদের দ্বারা অনেক বাক্য লিখা হয়েছিল।                                                                         
Active: He helped me. — তিনি আমাকে সাহায্য করেছিলেন।
Passive: I was helped by him. — আমি তাঁর দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছিলাম।

Past Continuous Tense
Active: I was doing the work. — আমি কাজটি করছিলাম।
Passive: The work was being done by me. — আমার দ্বারা কাজটি  করা হচ্ছিল।
Active: We were writing many sentences. — আমরা অনেক বাক্য লিখছিলাম।
Passive: Many sentences were being written by us. — আমাদের দ্বারা অনেক বাক্য লিখা হচ্ছিল।
Active: He was helping me. — তিনি আমাকে সাহায্য করছিলেন।
Passive: I was being helped by him. — আমি তাঁর দ্বারা সাহায্যপ্রাপ্ত হচ্ছিলাম।

Past Perfect Tense
Active:  I had done the work before he came. — তিনি আসার আগে আমি কাজটি করেছিলাম।
Passive: The work had been done by me before he came. — তিনি আসার আগে আমার দ্বারা কাজটি করা হয়েছিল।
Active:  We had written many sentences before he wrote. — তিনি লিখার আগে আমরা অনেক বাক্য লিখেছিলাম।
Passive: Many sentences had been written by me before he wrote. —  তিনি লিখার আগে আমাদের দ্বারা অনেক বাক্য লিখা হয়েছিল।
Active: He had helped me before I asked. — আমি চাওয়ার আগে তিনি আমাকে সাহায্য করেছিলেন।
Passive: I had been helped by him before I asked. — আমি চাওয়ার আগে তাঁর দ্বারা আমি সাহায্যপ্রাপ্ত হয়েছিলাম।

Future Indefinite Tense
Active: I shall do the work. — আমি কাজটি করব।
Passive: The work will be done by me. — আমার দ্বারা কাজটি করা হবে।
Active: We shall write many sentences. — আমরা অনেক বাক্য লিখব।
Passive: Many sentences will be written by us. — আমাদের দ্বারা অনেক বাক্য লিখা হবে।
Active: I will help him.  — আমি তাকে সাহায্য করব।
Passive: He will be helped by me.  — সে আমার দ্বারা সাহয্যপ্রাপ্ত হবে।

 Future Continuous Tense
Active: I shall be doing the work. — আমি কাজটি করতে থাকব।
Passive: The work will be being done by me. — আমার দ্বারা কাজটি করা হতে থাকবে।
Active: We shall be writing many sentences. — আমরা অনেক বাক্য লিখতে থাকব।
Passive: Many sentences will be being written by us. — আমাদের দ্বারা অনেক বাক্য লিখা হতে থাকবে।
Active: I shall be/ will be helping him. — আমি তাকে সাহায্য করতে থাকব।
Passive: He will be being helped by me. — সে আমার দ্বারা সাহায্যপ্রাপ্ত হতে থাকবে।

Future Perfect Tense
Active: I shall have done the work before he comes. — তিনি আসার আগে আমি কাজটি করে থাকব।
Passive: The work will have been done by me before he comes. — তিনি আসার আগে আমার দ্বারা কাজটি করা হয়ে থাকবে।
Active: We shall have written many sentences before he comes. — তিনি আসার আগে আমরা অনেক বাক্য লিখে থাকব।
Passive: Many sentences will have been written by us before he comes. — তিনি আসার আগে আমাদের দ্বারা অনেক বাক্য লিখা হয়ে থাকবে।
Active: Khalid will have helped them before you help. — তুমি সাহায্য করার আগে খালিদ তাদেরকে সাহায্য করে থাকবে।
Passive: They will have been helped by Khalid before you help.  — তুমি সাহায্য করার আগে তারা খালিদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়ে থাকবে।
_______________________________________________

Interrogative
Active: Do I do the work?  — আমি কি কাজটি করি?

Passive: Is the work done by me?  — কাজটি কি আমার দ্বারা করা হয়?

Active: Do we write many sentences? — আমরা কি অনেক বাক্য লিখি?

Passive: Are many sentences written by us?  — আমাদের দ্বারা কি অনেক বাক্য লিখা হয়?
Active: Does Ayesha help him?  — আয়েশা কি তাকে সাহায্য করে?
Passive: Is he helped by Ayesha?  — সে কি আয়েশার দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়?

Active: Am I doing the work?  — আমি কি কাজটি করছি?
Passive: Is the work being done by me? — আমার দ্বারা কি কাজটি করা হচ্ছে?
Active: Are we writing many sentences? — আমরা কি অনেক বাক্য লিখছি?
Passive: Are many sentences being written by us? — আমাদের দ্বারা কি অনেক বাক্য লিখা হচ্ছে?
Active: Is father helping mother? — বাবা কি মা-কে সাহায্য করছে?
Passive: Is mother being helped by father? — মা কি বাবার দ্বারা সাহায্যপ্রাপ্ত হচ্ছে?

Active: Have I done the work?  — আমি কি কাজটি করেছি?
Passive: Has the work been done by me?  — কাজটি কি আমার দ্বারা করা হয়েছে?
Active: Have we written many sentences? — আমরা কি অনেক বাক্য লিখেছি?
Passive: Have many sentences been written by us? — আমাদের দ্বারা কি অনেক বাক্য লিখা হয়েছে?

Active: Did I read the book? — আমি কি বইটি পড়েছিলাম?
Passive: Was the book read by me? — বইটি কি আমার দ্বারা পড়া হয়েছিল?
Active: Did you buy many books? — তুমি কি অনেক বই কিনেছিলে?
Passive: Were many books bought by you?  — তোমার দ্বারা কি অনেক বই কেনা হয়েছিল?

Active: Were you studying the holy Quran? — তুমি কি পবিত্র কুরআন অধ্যয়ন করছিলে?
Passive: Was the holy Quran being studied by you? — তোমার দ্বারা কি পবিত্র কুরআন অধ্যয়ন করা হচ্ছিল?
Active: Was he helping you? — সে কি তোমাকে সাহায্য করছিল?
Passive: Were you being helped by him? — তুমি কি তার দ্বারা সাহায্যপ্রাপ্ত হচ্ছিলে?

Active: Had you studied the holy Quran before she studied? — সে অধ্যয়ন করার আগে তুমি কি পবিত্র কুরআন অধ্যয়ন করেছিলে?
Passive: Had the holy Quran been studied by you before she studied? — সে অধ্যয়ন করার আগে তোমার দ্বারা কি পবিত্র কুরআন অধ্যয়ন করা হয়েছিল?

Active: Will you study the holy Quran? — তুমি কি পবিত্র কুরআন অধ্যয়ন করবে?
Passive: Will the holy Quran be studied by you? — তোমার দ্বারা কি পবিত্র কুরআন অধ্যয়ন করা হবে?

Active: Shall I be helping the poor?  —  আমি কি দরিদ্রদের সাহায্য করতে থাকব?
Passive: Will the poor be being helped by me?  — দরিদ্ররা কি আমার দ্বারা সাহায্যপ্রাপ্ত হতে থাকবে?

Active: Shall I have helped the poor?  — আমি কি দরিদ্রদের সাহায্য করে থাকব?
Passive: Will the poor have been helped by me? — দরিদ্ররা কি আমার দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়ে থাকবে?
________________________________________________
Imperative
Active: Do the work.  —  কাজটি কর।

Passive: Let the work be done by you.  —  তোমার দ্বারা কাজটি করা হউক।

Active: Do not do the work. — কাজটি কর না।

Passive: Let not the work be done by you.   — কাজটি তোমার দ্বারা করা না হউক।
Active: Don’t touch it. — এটি স্পর্শ কর না।
Passive: Let it not be touched. — এটি স্পর্শকৃত না হউক।
Passive: You are warned not to touch it.  —  এটি স্পর্শ না করতে তোমাকে সতর্ক করা হয়/হচ্ছে।

নোট: Active Voice এ object উল্লেখ না থাকলে  Passive Voice করার সময় you দিয়ে শুরু করতে হয়।
Active: Get out.  — বের হও।
Passive: You are ordered to get out. — তোমাকে বের হতে নির্দেশ  দেয়া হয়/হচ্ছে।